বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতা ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন

সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজঞ্জের কামারখন্দে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝাঐল টেক আট পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝাঐল টেক আট পয়েন্ট পার হওয়ার ১শ’ মিটার অতিক্রম করলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে জামতৈল রেলওয়ে স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছালে তখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ