সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা

কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের ১৩৩৫/১৭ নম্বর সাব পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সলমান হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেয়ড় গ্রামের আবুল হোসেনের ছেলে সলমান হোসেন (২২) বৃহস্পতিবার বিকেল ৫টায় সীমান্তের ওপারে ভারতীয় গরু আনতে যান। গরু নিয়ে ফিরে আসার সময় বিএসএফের গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কানাইঘাটের ডোনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারুনুর রশিদ বলেন, সীমান্তের ওপার থেকে অবৈধভাবে গরু-মহিষ আনতে গিয়ে সলমান হোসেন নামের এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে মারা গেছেন। তার বাড়ি ডোনা সীমান্ত এলাকার বড়খেয়ড় গ্রামে। সলমান হোসেনের মরদেহ আনতে বিজিবির একটি টিম ঘটনাস্থলে রয়েছেন বলে তিনি জানান।

এদিকে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুজির উদ্দিন জানান, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত ভারতীয় গরু-মহিষ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছে। যার কারণে এলাকার রাস্তাঘাট জনসাধারণের চলাচলের অনুপযোগীয় হয়ে পড়েছে।

এছাড়াও বিএসএফ এবং ভারতীয় খাসিয়াদের গুলিতে গত ছয় মাসে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ