শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

নবীজিকে চিঠি লেখা প্রতিযোগিতার সময় বাড়লো ১০ দিন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে সিরাতের চর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলামের উদ্যোগে আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতার সময় বাড়ানো হয়েছে।

২৯ নভেম্বর প্রতিযোগিতার শেষ সময় হলেও শিক্ষার্থীদের অনুরোধে প্রতিযোগিতার সময় বাড়িয়ে দেয়া হয়েছে ১০ দিন। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতার চিঠি জমা দেয়া যাবে।

শিশু-কিশোরদের মাঝে মহানবী সা. এর প্রেম ভালোবাসা জাগিয়ে তোলা, রাসুলে আরাবি সা.  এর চিন্তা চেতনা এবং মানবিক আদর্শ ছড়িয়ে দেয়ার জন্যই আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের আয়োজন ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’।

মেইল অথবা ডাকযোগে কিংবা হাতে হাতে চিঠি পৌঁছানো যাবে। শিশু শ্রেণী থেকে তাকমিল, কামিল, মাস্টার্স বা মাস্টার্স সমমান যে কোন ক্লাসে অধ্যায়নরত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। চিঠি লিখতে হবে ১০০ থেকে ১০০০ শব্দের মধ্যে।

প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সরে রয়েছে তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলস। পুরস্কার সহযোগিতায় আরও রয়েছে মাকতাবাতুল আখতার, রকমারি ডটকম, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম এবং সারফ ফার্মাসিউটিক্যাল ইউনানি বাংলদেশ লি.।

৩ জন বিচারক যাচাই বাছাই শেষে সেরা চিঠি নির্ধারণ করবেন। বিচারকদের মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। যাদের মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ওমরাহ পালনের সুযোগ। ২য় ও ৩য় বিজয়ী পাবেন একটি করে বাই সাইকেল। এছাড়াও নির্বাচিত আরও সাতজনের প্রত্যেকে পাবেন সৌজন্যে ১০০০ টাকা মূল্যের বই।

চিঠি পাঠানোর ঠিকানা: ইমেল: newsourislam24@gmail.com। অথবা পোস্ট অফিস বা সরাসরি হাতে পৌঁছাতে পারেন। ঠিকানা: ১২২/১ উত্তর মুগদা, (বাশার টাওয়ারের পেছনে) ঢাকা ১২১৩। ফোন যোগাযোগ: ০১৭১৯ ০২ ৬৯ ৮০, ০১৯১৭-৩৭ ৫২ ৯৯।

বিশেষ দ্রষ্টব্য: চিঠিতে নাম, পিতার নাম, ঠিকানা, শ্রেণি ও স্কুল/মাদরাসা, অভিভাবকের মোবাইল নম্বর দিতে যেনো ভুলে না যাই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ