শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি

'বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করলে ব্যবস্থা নেয়া হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করলে ব্যবস্থা নেয়া হবে। আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

শুক্রবার রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে আইনের শাসন, বিচার ব্যবস্থা, আদালত নিরাপদ নয়। তারা আদালত, আইনের শাসন ও বিচার মানে না। বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের ওপর চাপ সৃষ্টি করতে তারা আদালত প্রাঙ্গণে ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করেছে এবং ইটপাটকেল ছুড়েছে। এই অবস্থায় বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে তাহলে পরিণতি কী হবে সেটা সহজেই বুঝতে পারা যায়।

নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, চক্রান্ত এখনো চলমান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয় সরকারকে হটানোর ষড়যন্ত্র চলছে। আপনাদের সতর্ক থাকতে হবে।

মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, সংগঠনের নাম ভাঙিয়ে ও নেতৃত্বের দাপট দেখিয়ে চাঁদাবাজি চলবে না। অফিসে অফিসে গিয়ে চাঁদাবাজি করবেন, এ রকম নেতা আমরা চাই না।

‘যাদেরকে নেতৃত্বের দায়িত্ব দেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের কোনো অভিযোগ পাওয়া গেলে এবং তা প্রমাণ হলে সঙ্গে সঙ্গে তাদের বাদ দেয়া হবে’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ