সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা

সিলেটের মার্কেটে অগ্নিকাণ্ড, ক্ষতি ৪০ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জকিগঞ্জে আগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ও বসত ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বাজারের রেজান আলী মার্কেটে একটি তুলার দোকান থেকে আগুন সূত্রপাত হয়। এরপর তা আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ হয়নি। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী ও সাবেক চেয়ারম্যান আবু জাফর মুহা. রায়হান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ৪টি তুলার দোকান, ২টি বাসাসহ প্রায় ৮টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মুহা. আব্দুন নাসের জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ