মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

অ্যাকাউন্ট মুছে ফেলার সিদ্ধান্ত স্থগিত করল টুইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। জনপ্রিয় এই প্ল্যাটফর্ম থেকে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ‘আপাতত’ মুছে ফেলা হবে না।

গত সপ্তাহে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছিল, ছয় মাস ধরে নিষ্ক্রিয় রয়েছে এমন অ্যাকাউন্টগুলো স্থায়ী ভাবে মুছে ফেলবে তারা। আগামী ১১ ডিসেম্বর থেকে অ্যাকাউন্টগুলো মুছে ফেলা শুরু করবে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমে দ্য ভার্জকে টুইটারের একজন মুখপাত্র বলেছিলেন, গত ৬ মাসে একবারও টুইটার অ্যাকাউন্টে লগইন করেনি এমন ব্যবহারকারীদের সঙ্গে আমরা যোগাযোগ করতে শুরু করেছি। তাদেরকে অবহিত করছে, দীর্ঘমেয়াদে নিষ্ক্রিয় থাকার কারণে তাদের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করতে দেয়া হতে পারে।

এদিকে টুইটারের এমন ঘোষণায় মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। ফেসবুক মৃত ব্যক্তির অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজ করার সুবিধা দিলেও, টুইটারে এ সুবিধা নেই। ফলে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট নিয়ে স্বজনদের তীব্র প্রতিক্রিয়ায় অ্যাকাউন্ট মুছে ফেলার সিদ্ধান্তটি আপাতত স্থগিত করেছে টুইটার।

এক টুইটে মাইক্রো ব্লগিং সাইটটি জানিয়েছে, মৃত ব্যক্তির অ্যাকাউন্ট মনে রাখার মতো ভালো কোনো উপায় না পাওয়া পর্যন্ত পরিকল্পনাটি স্থগিত থাকবে। মেমোরিয়ালাইজ সুবিধাটি চালু করতে কাজ করছে তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ