রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইলমী সেমিনার’, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আল্লামা আশরাফ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

জামিয়া মালিবাগ সূত্রে জানা গেছে, বার্থক্যজনিত বিভিন্ন রোগের কারণে প্রায় এক মাস ধরে দেশের শীর্ষ এ আলেম গুরুতর অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় শনিবার (৩০ নভেম্বর) ঢাকা-গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে আল্লামা আশরাফ আলী আজগর আলী হাসপাতালে ডাক্তার নাজমুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন। বার্থক্যজনিত বিভিন্ন রোগের সাথেসাথে নিউমোনিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। শারিরীক অবস্থানর অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হতে পারে বলেও জানিয়েছেন তারা।

এদিকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বির আল্লামা আশরাফ আলীর সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ