বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

৮ বিভাগে হবে নতুন ৮টি হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের আটটি বিভাগে নতুন আটটি হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতার পরিদর্শনের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আটটি বিভাগে নতুন আটটি হাসপাতাল নির্মাণ করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে সাড়ে ৪ হাজার ডাক্তার জেলা উপজেলা পর্যায়ে হাসপাতালে যোগদান করবেন। বিনা অনুমতিতে চিকিৎকরা কর্মস্থলে উপস্থিত না থাকলে তাদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে থাকলেও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে নেই। বিশেষ করে কিডনি, ক্যানসার এবং হার্টের রোগী দিনদিন বাড়ছে। কিন্তু সে তুলনায় চিকিৎসা ব্যবস্থা নেই।

এই তিনটি রোগের চিকিৎসা সাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আটটি বিভাগে ১৫ তলা বিশিষ্ট ৮টি নতুন হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে আড়াই হাজার কোটি টাকা। এ ছাড়াও প্রতিটি জেলা হাসপাাতালে কিডনি রোগীদের জন্য দশটি বেড সংরক্ষণ করা হবে।

চিকিৎসক সংকট সক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত চার মাসে দুই হাজার ডাক্তারকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এরা বিভিন্ন মেডিক্যাল কলেজে শিক্ষকতার পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবেন।

আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার নতুন ডাক্তার জেলা উপজেলার বিভিন্ন হাসপাতালে যোগদান করবে। এতে করে হাসপাতালগুলোতে আর ডাক্তার সংকট থাকবে না। এতে করে চিকিৎসক সংকটের অনেকটা সুরাহা হবে বলে তিনি মনে করেন।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণের সেবার জন্য ডাক্তারদের চাকরি দেওয়া হয়েছে। নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সম্পর্কে তিনি বলেন, দেশে এখন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আগামীতে ডেঙ্গু রোগী মোকাবেলা করার জন্য স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুত রয়েছে। তবে এডিস মশা নির্মূলের জন্য সিটি করপোরেশন ও পৌরসভাকে সঠিক সময় তাদের দায়িত্ব পালন করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ