বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ঢামেক কর্মচারীকে পিটিয়ে হত্যা, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক পিয়নকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার সকাল ৭টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ফটকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ ঘটনা ঘটেছে।

জাানা যায়, নিহত আমির হোসেন (৫০) ঢাকা মেডিকেলের ক্যানসার বিভাগের পিয়ন।। তার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার পাচুকাকান্দি গ্রামে। রাজধানীর খিলক্ষেত সিকদারবাড়ি এলাকায় ভাড়া বাসায় তিনি থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ইবরাহীম নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আনসার সদস্যরা ইবরাহীমকে আটক করলে শাহবাগ থানা পুলিশ এসে ইব্রাহীমকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, ইবরাহীমের বাবা ঢাকা মেডিকেলের পাম্প অপারেটর। ধূমপান করা নিয়ে ইবরাহীম ও আমির হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ইবরাহীমের ধূমপান করার তথ্য তার বাবাকে আমির হোসেন দিয়েছেন বলে দোষারোপ করতেন ইবরাহীম।

এ নিয়ে সকালে শহীদ মিনারের পাশে ইবরাহীম ও আমির হোসেনের মধ্যে বাদানুবাদ হচ্ছিল। একপর্যায়ে ইবরাহীম সঙ্গে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে আমির হোসেনের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে আমির হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ