শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে রাজধানী তেল আবিব।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীসহ আশপাশের বিভিন্ন সড়কে নেমে আসেন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানায়, এখন পর্যন্ত মোট ৩টি দুর্নীতির মামলায় অভিযুক্ত নেতানিয়াহু দেশটির পাঁচবারের প্রধানমন্ত্রী। গত সপ্তাহেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলো দায়ের করা হয়।

বিশ্লেষকদের মতে, দেশটির আইন ও বিচার বিভাগীয় মন্ত্রণালয় এরই মধ্যে আদালতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সেক্ষেত্রে এগুলো প্রমাণিত কিংবা শাস্তি নির্ধারণের আগ পর্যন্ত তিনি চাইলে পদত্যাগ নাও করতে পারেন।

বিক্ষোভরত জনতার দাবি, অর্থ লোপাটের মাধ্যমে নেতানিয়াহু দেশকে তলানিতে নিয়ে ফেলেছেন। তাই অবিলম্বে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা প্রয়োজন। যদিও এরই মধ্যে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের পদত্যাগের কথা অস্বীকৃতি করেছেন ইহুদিবাদী এই নেতা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ