সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

জি২০ গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৯টি সদস্য দেশ ও ইউরোপীয় ইউনিয়নের জোট জি২০ গ্রুপের সভাপতির দায়িত্ব নিয়েছে সৌদি আরব।

রোববার (১ ডিসেম্বর) জাপানের কাছ থেকে প্রথম আরব দেশ হিসেবে এ দায়িত্ব নিয়েছে সৌদি আরব। খবর আল জাজিরা’র।

এর ফলে আগামী বছরের ২১ ও ২২ নভেম্বর রিয়াদে অনুষ্ঠিত হবে এই গ্রুপের বিশ্বনেতাদের সম্মেলন।

রোববার সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, আন্তর্জাতিক জনমত গঠনের ক্ষেত্রে এটাকে অনন্য সুযোগ বলে অভিহিত করেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

জি২০ সম্মেলন ঘিরে মন্ত্রী পর্যায়ের বৈঠকসহ একশোটিরও বেশি সম্মেলন ও আয়োজন করবে সৌদি আরব এমনটাই জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ