সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

ঢাকায় টাকা দিয়ে ৬৪ স্থানে গাড়ি পার্কিং করা যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে টাকার বিনিময়ে ৬৪টি জায়গায় গাড়ি পার্কিং করতে অনুমোদন করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ঢাকা মহানগর পুলিশের সুপারিশের ভিত্তিতে এসব স্থানের অনুমোদন দেয়া হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ডিটিসিএ’র বোর্ড সভায় পার্কিংয়ের স্থানের অনুমোদন দেয়া হয়। এ ছাড়া ঢাকার যানজট কমিয়ে আনার লক্ষ্যে নানা সিদ্ধান্ত নেয়া হয়।

ডিটিসিএ সূত্র বলছে, চিহ্নিত করা ৬৪টি স্থান ঢাকা উত্তর ও দক্ষিণ-দুই সিটি করপোরেশনেই পড়েছে। ঢাকার সড়কগুলো সিটি করপোরেশনের অধীনে, কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পুলিশের।

গত নভেম্বরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সড়কে গাড়ি পার্কিংয়ের জন্য ৬৮টি স্থান চিহ্নিত করে। আলোচনার পর এর মধ্য থেকে ৬৪টি স্থানের অনুমোদন দেয়া হয়। দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা পরে টোলের হার নির্ধারণ করবেন।

বর্তমানে নিউমার্কেট, মতিঝিলের সিটি সেন্টার, পলওয়েল মার্কেট এলাকায় টাকা দিয়ে সড়কে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিটিসিএ বোর্ডের চেয়ারম্যান এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়রের নেতৃত্বে গত জুনে একটি কমিটি গঠন করা হয়। তাদের দুই মাসের মধ্যে যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের কারণে কমিটি ঠিকভাবে কাজ করতে পারেনি। এখন আবার নতুন করে কার্যক্রম জোরদার করা হচ্ছে।

কবে নাগাদ ঢাকাবাসী ফল দেখতে পাবে-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকার সমস্যা দীর্ঘদিনের। রাতারাতি এর পরিবর্তন হবে না। এ জন্য সময় বেধে দেয়া ঠিক হবে না। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।

সভায় ঢাকার যানজট নিরসনে আন্তজেলা বাস টার্মিনালগুলো পর্যায়ক্রমে শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য স্থান নির্ধারণ এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীতে তিনটি বড় টার্মিনাল রয়েছে।

এগুলো শহরের বাইরে নিয়ে গেলেও যাতে ভেতরের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা যায়, সে বিষয়ে নজর দেয়ার পরামর্শ দেয়া হয় সভায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ