রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী

দিল্লিতে তিন মুসলিম হত্যা, পুলিশকেই সন্দেহ করছে পরিবার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত শনিবার রাতে দিল্লির অন্তর্গত নেতাজি সুভাষ মারেগ এর কাছে তিন মুসলিম তরুণের লাশ পাওয়া যায়। মুসলিম তিন তরুণের লাশ উদ্ধার হওয়ার পর থেকে গোটা দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত তিনজনের নাম সাদ, হামজা ও ওসামা। তিনজনই একে অপরের আত্মীয় ছিলো। তারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলো।

মিল্লাত টাইমস জানায়, পুলিশ দাবি করছে রাস্তায় দুর্ঘটনায় এ তিন তরুণ নিহত হয়। যদিও নিহত তিন তরুণের পরিবার পুলিশকে এ বিষয়ে সন্দেহ করছে। পরিবারের সদস্যরা বলছেন, তারা তিনজন তাদের এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলো। মটরসাইকেলে করে ফেরার সময় তাদেরকে একটি পুলিশের টহল গাড়ি ধাওয়া করায় দুর্ঘনা ঘটলে তারা তিনজনই নিহত হয়। তাদের বয়স ছিলো ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। পরিবার দাবি করছে, পুলিশ তাদের ইচ্ছে করে হত্যা করে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চাচ্ছে।

আইআইএনএসের প্রতিবেদনে বলা হয়, সাদের বাবা স্পষ্টভাবে বলেন, এটি কোনও দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত হত্যা। মধ্য দিল্লি জেলার পুলিশ এই হত্যার জন্য দায়ী। তিনি বলেন, পুুলিশ অযথা তাদের ধাওয়া না করলে তারা আজ বেঁচে থাকতো। দুর্ঘনা ঘটার পর পুলিশ তাদের সাহায্য করেনি। কিছু রিকশাওয়ালা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, মধ্য দিল্লির ডিসিপি এবং দিল্লি পুলিশের মুখপাত্র মনদীপ রন্ধাওয়া, যিনি রাতের ঘটনার তথ্য মিডিয়াকে জনাননি।রোববার সকাল সাড়ে এগারটায় হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠিয়েছিলেন এ বিষয়ে। দুপুর ১ টা নাগাদ ঘটনাটি সংবাদমাধ্যমকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

নিহত সা’দের বাবা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় জেলা পুলিশ যদি সত্যবাদী হয় তবে সে কেন ঘটনার সিসিটিভি ফুটেজ গোপন করছে?

মুসলিম তিন তরুণের মৃত্যু নিয়ে নানান জটিলতার মধ্যে অবস্থা আরো কঠিন হচ্ছে। পুলিশ দাবি করছে তিন মুসলিম তরুণ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। আর নিহতদের পরিবার দাবি করছে পুলিশ ইচ্ছে করে তাদের ধাওয়া করে দুর্ঘটনা ঘটিয়েছে।

মিল্লাত টাইমস অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ