সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

ফিলিস্তিনে অবৈধভাবে বসতিস্থাপন দ্বিগুণ করছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলের বসতি স্থাপন দ্বিগুণ করা হবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নাফতালি বেনেত।

গতকাল রোববার তিনি বলেন, শহরটির পাইকারি বাজার উচ্ছেদ করে নতুন একটি বসতি গড়ে তোলা হবে।

দেশটির পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে রুশ গণমাধ্যম আরটির খবরে বলা হয়, বর্তমানে হেবরন শহরে ২০ হাজার ফিলিস্তিনির বসবাস। অবৈধভাবে সেখানে প্রায় এক হাজার ইহুদি বসতি গড়ে তুলেছে। নতুন এ ঘোষণার মাধ্যমে আরো এক হাজার ইহুদির জন্য শহরটিতে বসতি স্থাপন করা হবে।

এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের শহরটিতে ইহুদি বসতি স্থাপন অবৈধ নয় বলে ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরই এমন সিদ্ধান্ত নিলো ইসরায়েল।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর জোরপূর্বক দখলে করে নেয় ইসরায়েল। তখন হেবরনসহ পার্শ্ববর্তী অন্যান্য শহরগুলোতে অবৈধ বসতি স্থাপন করে তারা। তারপরও ১৯৯০ পর্যন্ত ফিলিস্তিনের অন্যতম বড় ব্যবসাকেন্দ্র ছিল হেবরনের শুহাদা স্ট্রিট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ