বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বুরকিনা ফাসোতে গির্জায় বন্দুকধারীর গুলিতে পাদ্রিসহ নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে পাদ্রিসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

রোববার বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলীয় হানতুকুরা এলাকার একটি গির্জায় গত রোববার প্রার্থনা চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

বুরকিনা ফাসোর কর্মকর্তারা বলেছেন, হামলাকারীদের বয়স ২০ থেকে ৩০ বছর হবে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। কে বা কারা এবং কী কারণে এ হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে হামলার পর এক বিবৃতিতে আঞ্চলিক সরকার জানিয়েছে, হামলায় বহু মানুষ আহত হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলায় পাদ্রি ও একাধিক শিশুসহ গির্জায় আগতরা নিহত হয়েছেন। হামলার পর বন্দুকধারীরা স্কুটারে করে পালিয়ে যায়।

গত অক্টোবরে একটি মসজিদে হামলায় ১৫ জন নিহত ও দুই ব্যক্তি গুরুতর আহত হন। ২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোয় সাম্প্রদায়িক হামলা বেড়ে চলেছে। এ কারণে দেশটির কয়েক হাজার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ