বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

আমাকে নিয়ে রাজনীতি করবেন না: মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক ও দুর্নীতিমুক্ত নড়াইল গড়তে সকলের সাহায্য চাই। আমাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। বললেন নড়াই-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল সোমবার রাতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সকলকে এক হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মাদক ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। আমরাও নড়াইলকে মাদক ও দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। সকলকে এক হয়ে এর বিরুদ্ধে কাজ করে যেতে হবে।

মাশরাফি বলেন, আমাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। দলে কোনও গ্রুপিং করার কথা ভাববেন না।একটাই গ্রুপ। সেটা শেখ হাসিনার আওয়ামী লীগ। সকলে মিলে শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য কাজ করে যেতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুর হান্নান রুনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান মো. শাহীদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিনজিরা খানম ও মল্লিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ