শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম

ফখরুলসহ ১৪ জনের বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালতের আদেশ অমান্যের অভিযোগ এনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৪ নেতার বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমান।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে মামলার নোটিস বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এলে তা গ্রহণ করেন কার্যালয়ের স্টাফরা।

গত রোববার ঢাকার চতুর্থ জজ আদালতে আমান এ মামলাটি করেন। মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ১৪ জনকে বিবাদী করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু ১২ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন একই বিচারক। আদালতের নিষেধাজ্ঞায় ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। পরে ১৯ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ