মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ফায়ারফক্স আনলো নতুন ভিডিও প্লেব্যাক টুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোনও ওয়েবসাইটে ভিডিও দেখার সময় সেটাকে স্ক্রল করার প্রয়োজন হতে পারে। আবার অন্যকোনও ট্যাবে বা প্রোগ্রামে যাওয়ারও প্রয়োজন হতে পারে। কিন্তু ভিডিওকে সবসময় পপআপ করে স্ক্রিনের ওপরে সবসময় রাখার মতো উপযুক্ত টুল কোনও ব্রাউজারেই ছিল না।

তাই এমনই একটি টুল যুক্ত করলো মোজিলার ব্রাউজার ফায়ারফক্সে। মাল্টিটাস্কিং পরিবেশে কাজ করার সময় ভিডিও প্লে’র বেশ উপযুক্ত টুল এটি।

সংবাদ মাধ্যম এনগ্যাজেট জানায়, বর্তমানে উইন্ডোজ ব্যবহাকরারীরা ফায়ারফক্সের নতুন সংস্করণ ডাউনলোড করে ইনস্টল করলে এ টুলটি পাবেন। ফায়ারফক্সের এই টুলটি থাকলে ব্যবহারকারী ওয়েব ব্রাউজ করার সময় কোনও ভিডিও চালু করলে ভিডিওটির ডান পাশে নীল রংয়ের একটি পপআপ থাকবে।

‘এর ওপরে মাউস রাখলে পপআপটি বড় হয়ে পিকচার-ইন-পিকচার লেখাটি দেখাবে। এর ওপরে ক্লিক করলে ভিডিওটি নতুন একটি উইন্ডোতে চালু হবে’।

এই পপআপ উইন্ডোটিকে প্রয়োজনমতো ছোটো-বড় করে নেয়া যাবে এবং স্ক্রিনের যেকোনও স্থানেই তাকে রাখা যাবে। আর পপআপটি সবসময় স্ক্রিনের ওপরেই থাকবে। এছাড়া যারা দুটি মনিটর ব্যবহার করেন তারা চাইলে এটাকে কোনও একটি মনিটরে রেখে অন্য মনিটরে কাজ করতে পারেন। তবে সুবিধাটি আপাতত সবাই পাচ্ছেন না বিশষত ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য এটি এখন সম্ভব নয় বলে জানানো হয়েছে।

টুলটি আপাতত উইন্ডোজ সংস্করণে থাকলেও মজিলা জানায়, নতুন বছরের জানুয়ারির দিকে এটি ম্যাক ও লিনাক্স সংস্করণেও টুলটি চলে আসবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ