রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে ২ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিট।

রোববার কেরাণীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সাংবাদিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী পরিচয়ে করা ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন- নিপা বেগম ও দ্বীন ইসলাম।

দুদকের জনসংযোগ শাখা জানায়, দুদকে অনুসন্ধান চলমান রয়েছে এমন এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে দাবি করে এবং ওই মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে একটি প্রতারক চক্র আর্থিক সুবিধা দাবি করে। ওই ব্যক্তির কাছে ভুয়া একটি এজাহার কপি ইমো মেসেঞ্জারে পাঠানো হয়।

এ বিষয়ে অনুসন্ধানাধীন ব্যক্তি দুদক অভিযোগ কেন্দ্রে ফোন করে সহযোগিতা চান। পরে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হক ও উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম কেরানীগঞ্জে অভিযান চালায়। অভিযানকালে অভিযোগকারীর সহায়তায় দুই প্রতারককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় একটি মামলা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ