রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

১৭ হজ এজেন্সির অনিয়মের ব্যাখ্যা চেয়েছে মোয়াচ্ছাছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের (২০১৯ সাল) হজ মৌসুমে বাংলাদেশের ১৭টি হজ এজেন্সির বিরুদ্ধে উত্থাপিত ত্রুটি বা অনিয়ম প্রসঙ্গে ব্যাখ্যা চেয়েছে দক্ষিণ এশিয়া মোয়াল্লেম সংস্থা (মোয়াচ্ছাছা)। এ সব হজ এজেন্সির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের হজ সিস্টেম ইতোমধ্যে ইন অ্যাক্টিভেটেড করা হয়েছে।

অভিযুক্ত হজ এজেন্সিগুলো হলো- স্টার ট্রাভেলস, হোসাইন এয়ার সার্ভিসেস, রাসা শারা ওভারসিজ, সাহারা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এম এস জারিফ এন্টারপ্রাইজ, আল হাবিব হজ গ্রুপ, ইন্টার্নেশনাল এয়ার সলিউশন, মারভেলাস এয়ার কিং, সেতু ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, পলি ওয়ার্ল্ড সার্ভিস, আকবর ট্রাভেলস, মাইলস্টোন এয়ার সার্ভিস, এয়ার কানেকশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, নাফিসা এয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনাল, বিদেশ ভ্রমণ, লিভানা এভিয়েশন ও দেলায়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।

রোববার (৮ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহিন স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত এজেন্সিগুলোকে অনতিবিলম্বে উত্থাপিত অভিযোগ বিষয়ে মেইলে (gaapa@haj.gov.sa) সব প্রতিষ্ঠানকে জবাব দাখিলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ