মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

তালেবানের সঙ্গে আলোচনা স্থগিত যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন বিমানঘাঁটিতে তালেবানের হামলার পর তাদের সঙ্গে আলোচনা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটি এ ঘোষণা দেয়।

আফগানিস্তান বিষয়ক বিশেষ মার্কিন দূত জালমে খালিলজাদ টুইটারে বলেন, বাগ্রামে হামলার ঘটনায় আমি তালেবানদের সঙ্গে সাক্ষাতে ক্ষোভ প্রকাশ করেছি। নির্বিচার এই হামলায় দুজন নিহত হয়েছেন। বহু আহত হয়েছে।

হ্যাশট্যাগ তালেবান লিখে টুইটে তিনি বলেন, আফগানিস্তানে শান্তি কামনায় তালেবানদের অবশ্যই দেখানো উচিত যে তাদের ইচ্ছা রয়েছে এবং তারা এ ব্যাপারে সাড়া দিতে সক্ষম। বুধবার ভোরে বোমা হামলা চালানোর দায় স্বীকার করে তালেবান।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে বাগ্রাম সামরিক ঘাঁটির কাছে একটি হাসপাতাল ভবনের বাইরে হামলা চালানো হয়। বিস্ফোরক ভর্তি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে বোমা হামলা চালান এক ব্যক্তি। -এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ