সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে যুক্তরাজ্যের হস্তক্ষেপ চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া বরিস জনসনকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে বরিস জনসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বরিস জনসনের বাংলাদেশ ও রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিবৃতিতে রোহিঙ্গাদের নিপীড়নের জন্য মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নিরাপদে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যুক্তরাজ্য সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ জয়ের মাধ্যমে বোঝা যায় কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতি যুক্তরাজ্যের মানুষের ভরসা রয়েছে। দৃঢ়তা, গণতন্ত্রের সাধারণ মূল্যবোধ, সহিষ্ণুতা, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাস মোকাবেলা ও সমৃদ্ধ অগ্রগতির ভিত্তিতে উভয় দেশের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে।

বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যুক্তরাজ্য নিবিড়ভাবে জড়িত উল্লেখ করে শেখ হাসিনা ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যুক্তরাজ্য সরকার ও জনগণের সহযোগিতার কথা তুলে ধরেন। পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তির জন্য যুক্তরাজ্যের প্রতিশ্রুতি রক্ষার কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের আয়োজনে অংশ নিতে বাংলাদেশ সফরের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

প্রসঙ্গত, ব্রেক্সিটকে সামনে রেখে ব্রিটেনে গত বৃহস্পতিবার পাঁচ বছরের মধ্যে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি বড় জয় পায়। নির্বাচনে কনজারভেটিভ পার্টি ৩৬৫টি, বিরোধী দল লেবার পার্টি ২০৩, স্কটিশ ন্যাশনাল পার্টি ৪৮, লিবারেল ডেমোক্র্যাটরা পায় ১১ আসন।

এছাড়াও আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) ৮টি আসনে জয়ী হয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, এবার এককভাবে সরকার গঠন করবে কনজারভেটিভ পার্টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ