মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

১ দিনের সফরে সৌদি আরব গেলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একদিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব রওনা হয়েছেন। আজ শনিবার পাক পররাষ্ট্র দফতর স্থানীয় গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে।

জিও টিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান এই সফরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে তারা পাক-সৌদি নেতৃত্বাধীন যৌথ সহযোগিতা ও পরিকল্পনা বিষয়ক পরামর্শ করবেন।

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন,  তারা মুসলিম দেশগুলির মধ্যে চলমান বিভিন্ন ইস্যু সমাধান করার গুরুত্ব নিয়ে আলোচনা করবে।

মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ওআইসি সম্মেলন সম্পর্কেও তাদের মাঝে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে। এছাড়া, দুই দেশের মধ্যে চলমান চুক্তি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবণা আছে।

তিনি বলেছেন, পাকিস্তান মুসলিম দেশগুলিকে একত্রে আনতে চায়।

জিও টিভি অবলম্বনে বেলায়েত হুসাইন 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ