সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

আমার বাবা কি মুসলমান ছিলেন না, প্রশ্ন নুজহাত চৌধুরীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী প্রশ্ন রাখেন, আমার বাবা কি মুসলমানমান ছিলেন না? ধর্মের দোহাই দিয়েই একাত্তরে আমার বাবার মতো লাখ লাখ মুসলমানকে হত্যা করা হয়েছিল।

শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার জাতীয় জাদুঘর আয়োজিত সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে ডা. নুজহাত বলেন, ধর্মের কথা বলে কেউ কোনো দিন তোমাকে কাউকে ঘৃণা করতে শেখাতে পারে না। ইসলাম ধর্মের মতো প্রতিটি ধর্ম মানবতাবাদের ধর্ম। সব ধর্মই মানুষকে ভালোবাসার কথা বলে।

তিনি আরও বলেন, ‘যে মানুষ তোমার কাছে রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে কথা বলবে, তাকে বলবে- খবরদার, আমার ধর্ম ব্যবহার করবেন না। রাজনীতি অন্যভাবে করেন। এই মানুষগুলো ধর্মের কথা বলে আমাদের বাবাদের মেরেছে। আমাদের বাবারা কি মুসলমান ছিলেন না? আমরা কি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে সেই বিচার চাইছি না?’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ, আরও বক্তৃতা করেন সুলতানা কামাল প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ