বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা

কীর্তনখোলায় লঞ্চ-কার্গোর মুখোমু‌খি সংঘর্ষে কার্গোডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের কীর্তনখোলা নদীতে লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষে হাজী মোহাম্মদ টুটু মিয়া নামের কার্গোটি নদীতে নিমজ্জিত হয়। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, কীর্তনখোলা নদীর বরিশাল নৌ-বন্দরের বিপরীত স্থানে ঢাকার উদ্দেশ্যে বরগুনা থেকে ছেড়ে আসা শাহরোখ-২ নামক যাত্রীবাহী লঞ্চের সাথে বিপরীত দিক থেকে আসা মোহাম্মদ টুটু মিয়া নামের কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে যায় এবং কার্গোটি নিমজ্জিত হতে থাকে।

খবর পেয়ে বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ নিমজ্জিত হতে থাকা কার্গোর স্টাফদের উদ্ধার ও তলা ফেটে যাওয়া যাত্রীবাহী লঞ্চের যাত্রী উদ্ধারের চেষ্টা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত পৌনে ১২টায় শাহরোখ-২ লঞ্চের যাত্রীদের পূবালী-২ নামের একটি লঞ্চে উদ্ধারের কাজ চলছিলো।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, যাত্রীদের নিরাপদে উদ্ধার কার্যক্রম চলছে। তবে নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরাসহ নৌ-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

নদী বন্দর সূত্রে জানা গেছে, কার্গোটি নিয়ম না মেনে নদীর বামদিকে চাপিয়ে চালাচ্ছিল চালক। অপরদিকে লঞ্চটি নদীতে বাঁক থাকা সত্ত্বেও বেপরোয়া গতিতে চলায় এ দুর্ঘটনার শিকার হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ