সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

মাওলানা বিশ্বনাথীর জানাজায় প্রিয় মানুষদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: বৃহত্তর সিলেটের বিশিষ্ট আলেম গহরপুরী রহ.-এর খলিফা মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথীর জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার রাত ৮টায় নুরুল ইসলাম বিশ্বনাথীর বড় ছেলে হাফেজ মাওলানা জুনায়েদ আহমদের ইমামতিতেতার নিজ বাসভবন প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বেফাকের সহসভাপতি মুসলেহ উদ্দীন রাজু, সিলেট ২ সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, রাজনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ বিলাল, বালাগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, বিশ্বনাথ উপজেলা সভাপতি কাজী আব্দুল ওয়াদুদসহ হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত হয়েছিলেন। এসময় তারা মরহুমুরে রুহের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

এর আগে রোববার সকাল ৮টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি আতাপুর মাদরাসা, কালিগঞ্জ মহিলা মাদরাসা, বাগিচা বাজার মাদরাসা বিশ্বনাথ এর মুহতামিম ছিলেন। এছাড়াও তিনি খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার সাবেক সভাপতিরও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ