সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

সুপ্রিম কোর্টে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ওয়াইসির মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালতে মামলা করেছেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি।

হিন্দুস্থান টাইমসের বরাতে জানা যায়, গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) এ মামলা করেন তিনি।

আসাদউদ্দিন ওয়াইসির আইনজীবী নিজাম পাশার বক্তব্যের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত সোমবার ০৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার (১১ ডিসেম্বর) রাজ্যসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। আর বিপক্ষে পড়ে ১০৫টি ভোট। এরপর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি বিতর্কিত এই বিলে সই করেন।

সোমবার লোকসভায় এ বিলের কপি ছিঁড়ে ফেলেন হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। লোকসভার বিতর্কে তিনি বলেন, এ বিল মুসলিমদের ‘রাষ্ট্রহীন’ করবে। ভারতকে ফের বিভক্ত করার অপকৌশল এটি। আর এবার বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে মামলা করলেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ