মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

সোশ্যাল মিডিয়া নিয়ে হতাশ মুফতি তাকি উসমানি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুফতি তাকি উসমানির নামে প্রচার করা কিছু বক্তব্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানি এ আলেম। ফেসবুকে তার কোন নিজস্ব একাউন্টও নেই বলে জানান পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের সাবেক এ বিচারপতি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুফতি তাকি উসমানির নামে সরকারিবিরোধী কয়েকটি পোস্ট ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এক টুইট বার্তায় তিনি একথা জানান।

তিনি লেখেন, দুঃখজনক একটি বিষয় হলো- কিছু দায়িত্বজ্ঞানহীন ভদ্রলোক আমার নাম সোশ্যাল মিডিয়ায় মনগড়া কিছু বয়ান প্রচার করছেন। আল্লাহ তায়ালাই ভালো জানেন, কীভাবে তারা আল্লাহর কাছে এই অপকর্মের জবাব দেবেন!

পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানি আরও লেখেন, “আমার বক্তব্য শুধুমাত্র আমার টুইটার ও ব্যক্তিগত ওয়েবসাইট এবং দারুল উলুমের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়। এছাড়া ফেসবুকে আমার কোন একাউন্ট নেই।”

https://twitter.com/muftitaqiusmani/status/1205385110167707648

বিচারপতি মাওলানা মুফতি মুহাম্মাদ তাকি উসমানি পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদিস, ইসলামি ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ