সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

ক্ষমতা আঁকড়ে রাখা বয়স্ক শাসকরাই বিশ্বব্যাপী সমস্যার মূল কারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যার মূলে রয়েছেন ক্ষমতা আঁকড়ে রাখা বয়স্ক শাসকরা। আপনি যদি পুরো বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন, বয়স্ক মানুষরাই বেশির ভাগ সমস্যার মূলে। বয়স্ক ব্যক্তিরা ক্ষমতা না ছাড়লে এমন সমস্যা হবেই হবে।

সিঙ্গাপুরে ওবামা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের দুই মেয়াদে দায়িত্ব পালনকারী এ সফল প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, রাজনৈতিক নেতাদের সঠিক সময়ে সরে দাঁড়ানোই ভালো। রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিত, তারা একটি নির্দিষ্ট কাজ করতে এসেছেন, আজীবন ক্ষমতায় থাকার জন্য আসেননি।’

নারীদের প্রশংসা করে ওবামা বলেন, বিশ্বের প্রত্যেক দেশের নেতৃত্বের আসনে নারীরা থাকলে দেশগুলোতে জীবনমানের উন্নয়নসহ বিভিন্নক্ষেত্রে অনেক বড় পরিবর্তন হবে। নারীরা ‘পারফেক্ট’ নয় তাস্বত্ত্বেও নিঃসেন্দেহে তারা পুরুষের চেয়ে ভালো।

তিনি বলেন, ‘আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যদি দু’বছর ধরে পৃথিবীর প্রতিটি দেশ মহিলাদের দ্বারা পরিচালিত হয় তবে উল্লেখযোগ্য উন্নতি হবে। জীবনযাত্রার মান এবং ফলাফলের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হবে।’

দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। প্রেসিডেন্টের মেয়াদ শেষে তিনি যখন হোয়াইট হাউস ছেড়ে যান তখন তিনি গোটা বিশ্বের তরুণ নেতাদের জন্য একটা ফাউন্ডেশন তৈরির ঘোষণা দেন। গত সপ্তাহে স্ত্রী মিশেলকে নিয়ে ওবামা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যোগ দিতে কুয়ালামপুরের আসেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ