মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

আজ থেকে সচিবালয়ের চারপাশে হর্ন বাজানো নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সচিবালয়ের আশপাশের এলাকায় সব ধরনের যানবাহনের চালকদের কোনো ধরনের হর্ন না বাজানোর অনুরোধ করেছে সরকার। জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড এলাকাকে আজ থেকে গণ্য করা হবে নীরব এলাকা হিসেবে।

আজ রোববার সরকারি তথ্যবিবরণীতে এ কথা বলা হয়। এতে বলা হয়, আইন ভেঙে সচিবালয় এলাকায় কেউ হর্ন বাজালে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। দেয়া হবে এক মাসের কারাদণ্ড। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, নীরব এলাকায় জোরে শব্দ করা বা গাড়িতে হর্ন বাজানো নিষেধ।

নীরব এলাকাগুলোর মধ্যে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা অন্তর্ভুক্ত। ওইসব এলাকায় শব্দ দূষণ রোধে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আজ থেকে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ