সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

বায়তুল মুকাদ্দাসে দূতাবাস নেবে ব্রাজিল, আরব লীগের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) শহরে দূতাবাস স্থানান্তর করবে ব্রাজিল।

সম্প্রতি বায়তুল মুকাদ্দাস শহরে বাণিজ্যিক দফতর খুলেছে ব্রাজিল। এরপর দেশটির প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো’র ছেলে ও প্রভাবশালী রাজনীতিবিদ এডওয়ার্ডো বোলসেনারো বলেন, ২০২০ সালে ব্রাজিলের দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে স্থানান্তর করা হবে।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসিনারো। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার পর ব্রাজিলের প্রেসিডেন্ট একই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সে সময় তিনি কোনও তারিখ ঘোষণা করেননি।

তবে আরব লীগ ব্রাজিলের প্রেসিডেন্টকে এই মর্মে হুঁশিয়ার করে দিয়েছিল যে, ব্রাজিল তার দূতাবাস স্থানান্তর করলে এই লীগের সঙ্গে ব্রাজিলের সম্পর্কের চরম অবনতি হবে।

সূত্র: ইউরো নিউজ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ