বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে পজিশনে পুলিশ, ইন্টারনেট বন্ধ বিকেএম ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত ১০৭ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাংলার প্রতিটি ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করুন: আল্লামা সাজ্জাদ নোমানী পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম! ‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

ভারতে উদ্যোক্তা মুসলিম নারীদের সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থনৈতিকভাবে সক্রিয় ও উদ্যোক্তা মুসলিম নরীগণ নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে ভারতের বেঙ্গালুরে একত্রিত হয়েছেন বলে জানা যায়।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, ভারতের বিভিন্ন শহরের উদ্যোক্তা ও অর্থনৈতিকভাবে সক্রিয় শতাধিক নারী গতকাল, ১৪ই ডিসেম্বর মুসলিম মহিলাদের সম্পর্কে সাধারণ স্টেরিওটাইপগুলি অপসারণ এবং তাদের মতামত বিনিময় করার জন্য এই সমাবেশ করেছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ৩৮ বছর বয়সী নাওশিন তাজ ঘরে তৈরি খাবার সরবরাহ ও বিতরণের ক্ষেত্রে সক্রিয় রয়েছেন।

তিনি আরো বলেন, আমি জানি এটি অনেক কষ্টসাধ্য কাজ, বিশেষত যখন গ্রাহকরা দূরে থাকেন। তবে আমার কাজটি সম্পূর্ণ মহিলাদের কাজ এবং কর্মরত সমস্ত কর্মীই মহিলা।

মুসলিম মহিলা উদ্যোক্তাদের সমর্থন ও সংযুক্ত করতে মহিলা উদ্যোক্তাদের সমিতি Association of Women Entrepreneurs কর্তৃক এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ