সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

আহত নুরকে নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে মঙ্গলবার সমাবেশের ডাক দিয়েছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরের ওপর হামলার অভিযোগ উঠেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীর বিরুদ্ধে।

তবে এই হামলার ঘটনায় ভারতীয় গণমাধ্যম এই সময় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির শিরোনামে বিস্ময় চিহ্ন দিয়ে বলা হয়েছে-ভারতের আইন, অথচ বাংলাদেশে NRC-CAA বিরোধী সমাবেশে হামলা!

প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনে প্রতিবাদরত ভারতীয়দের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়েছে ডাকসুর সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। তার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের ওপরে। এই হামলায় নুর ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ভারতের এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয়দের প্রতি সংহতি জানাতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে চলা বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে এ হামলা চালানো হয়।

এর আগে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ রাজু ভাস্কর্যে অবস্থান নেন। ডাকসুর ভিপি নুরুল হক নির্ধারিত সময়ে সেখানে এলে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন দলবল নিয়ে ডাকসুর ভিপি ও তার অনুসারীদের ওপর হামলা চালান। এতে ডাকসু ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ ১০ জন আহত হন।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

অঅরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ