সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

এরদোগানের হুমকিতে পিছু হটলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন সিনেটে পাস হওয়া ‘আর্মেনিয়া গণহত্যা’ বিলে সই করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, আর্মেনিয়ায় ১৯১৫ সালে কোন গণহত্যা হয়নি বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন। সিনেটের বিরুদ্ধে গিয়ে ট্রাম্প নিজের আগের সিদ্ধান্তেই অনড়।

মার্কিন পররাষ্ট্র দফতরের থেকে মুখপাত্র মর্গান অর্তেগাস বলেছেন, আর্মেনিয়া হত্যাকাণ্ড ইস্যুতে আমেরিকার অবস্থানে কোনো পরিবর্তন আসে নি। এপ্রিল মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিবৃতি দিয়েছিলেন তাই এখনো বহাল আছে।

বৃহস্পতিবার মার্কিন সিনেটে সর্বসম্মতিক্রমে তুরস্কের বিরুদ্ধে একটি বিল পাস করা হয়েছিল যাতে বলা হয়- ‘১৯১৫ সালে তৎকালীন ওসমানীয় সাম্রাজ্যের তুর্কি সেনারা আর্মেনিয়ায় গণহত্যা চালায়।’ বিলটি মার্কিন প্রশাসন কিংবা তুরস্ক মানতে বাধ্য নয়। বিলটি পাসের পর এতে সই করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানোর কথা।

বিল পাসের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুমকি দিয়ে সোমবার বলেছেন, এ বিলে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেন তাহলে তুরস্ক পাল্টা ব্যবস্থা নেবে এবং আমেরিকার আদিবাসীদের ওপর যে হত্যাকাণ্ড হয়েছে তাকেও গণহত্যা বলে স্বীকৃতি দেবে আঙ্কারা।

এর আগে গত অক্টোবর মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে ‘আর্মেনিয়া গণহত্যা’ বিষয়ক বিলটি প্রথমবারের মতো পাস করা হয়। সূত্র: পার্স টুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ