সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর সামরিক সচিবের ইন্তিকালে আল্লামা শফী ও বেফাক কর্মকর্তাদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর সুদীর্ঘকালীন সামরিক সচিবের দায়িত্ব পালনকারী অত্যন্ত চৌকস অফিসার মেজর জেনারেল মিয়া মুহাম্মাদ জয়নুল আবেদীন গত ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসাপাতালে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে আল-হাইয়াতুল উলয়া ও বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী এবং বেফাকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

আল্লামা আহমদ শফী আরো বলেন, কওমী সনদের স্বীকৃতি বাস্তবায়নে তার অনেক অবদান রয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশ এক জন সৎ, নীতিবান ও বড় মাপের দেশপ্রেমীক সামরিক কর্মকর্তাকে হারিয়েছে।

আলেম-ওলামার প্রতি তার আস্থা ও ভালবাসা যুগ যুগ ধরে জাতি স্মরণ করবে। বেফাকের চেয়ারম্যান মরহুমের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ