মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

রাশিয়ায় অর্থের অভাবে মুদি দোকানকে বানানো হলো মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার রাজধানী মস্কোয় অর্থিক অনটনের কারণে একটি মুদি দোকানকে মসজিদে পরিণত করা হয়েছে।

জানা যায়, মস্কোয় মসজিদের তীব্র সংকটের কারণে এ শহরের মুসলমানদের নামাজ আদায়ে বিশেষকরে জুমার নামাজ আদায় করতে অনেক অসুবিধা হয়। আর এই সদস্যা সমাধানের জন্য এই শহরের মুসলমানেরা মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন।

মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিবেলিকোভ শহরে সুষ্ঠু সমাধানে মুসলমানেরা একটি ভবন ভাড়া করেছে। পূর্বে এই ভবনটিতে ম্যাগনাইট নামে একটি চেইন স্টোর ছিল। তারা এই চেইন স্টোরকে মসজিদে রূপান্তর করেছে।

শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য এই এলাকায় গাড়িতে করে প্রচুর মুসলমান আসেন এবং তাদের গাড়ি রাস্তায় পার্ক করানোর ফলে স্থানীয় বাসিন্দারা অসন্তুষ্টি পোষণ করেছে। এ ব্যাপারে মসজিদের জুমার নামাজের খতিব আনার রামাজানুফ বলেন, নামাজ পড়তে আসা সকল মুসলমানরা সমস্ত বিধিবিধান মেনে তাদের গাড়ি পার্ক করেন এবং এসকল গাড়ি পার্ক করার জন্য অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ি আসা যাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা সৃষ্টি হয়না।

উল্লেখ্য, পর্যাপ্ত মসজিদ না থাকায় মুসলিমরা রাশিয়ায় নামাজ আদায় করতে পারে না। কষ্ট করে বিভিন্ন জায়গায় নামাজ আদায় করে থাকেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ