মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

এরদোগানের হুমকির পর সেই বিলে সমর্থন দিচ্ছেন না ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হুমকির পর মার্কিন সিনেটে পাস হওয়া ‘আর্মেনিয়া গণহত্যা’ বিলে সই করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার মার্কিন সিনেটে সর্বসম্মতিক্রমে তুরস্কের বিরুদ্ধে একটি বিল পাস করা হয়েছিল যাতে বলা হয়- “১৯১৫ সালে তৎকালীন অটোমান সাম্রাজ্যের তুর্কি সেনারা আর্মেনিয়ায় গণহত্যা চালায়।” বিলটি মার্কিন প্রশাসন কিংবা তুরস্ক মানতে বাধ্য নয়। বিলটি পাসের পর এতে সই করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানোর কথা।

বিল পাসের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুমকি দিয়ে সোমবার বলেছেন, এ বিলে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেন তাহলে তুরস্ক পাল্টা ব্যবস্থা নেবে এবং আমেরিকার আদিবাসীদের ওপর যে হত্যাকাণ্ড হয়েছে তাকেও গণহত্যা বলে স্বীকৃতি দেবে আঙ্কারা। এর আগে গত অক্টোবর মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে আর্মেনিয়া গণহত্যা বিষয়ক বিলটি প্রথমবারের মতো পাস করা হয়।

গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে মুখপাত্র মর্গান অর্তেগাস বলেছেন, আর্মেনিয়া হত্যাকাণ্ড ইস্যুতে আমেরিকার অবস্থানে কোনো পরিবর্তন আসে নি। এপ্রিল মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিবৃতি দিয়েছিলেন তাই এখনো বহাল আছে।-পার্স টুডে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ