বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে পজিশনে পুলিশ, ইন্টারনেট বন্ধ বিকেএম ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত ১০৭ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাংলার প্রতিটি ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করুন: আল্লামা সাজ্জাদ নোমানী পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম! ‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

নাগরিকত্ব আইনের প্রতিবাদে নিজের শরীরে আগুন দিলো যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রসমাজ, সবাই নেমে এসেছে রাজপথে।

প্রতিবাদের আগুনে পানি ঢালতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু তাতে হয়েছে বিপরীত। ওই ঘৃণ্য আক্রমণে ক্ষেপে উঠেছে দেশবাসী। প্রতিবাদ হচ্ছে সবখানে। এবার তো নিজের গায়ে আগুন দিয়ে প্রতিবাদ জানালেন এক যুবক।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লিতে কার্তিক মেহের নামে ২৫ বছর বয়সী এক যুবক নিজের শরীরের আগুন দিয়ে আত্মাহুতি দেওয়ার চেষ্টা করেছে। বুধবার সন্ধ্যায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাষ্ট্রপতি ভবনের অদূরে ইন্ডিয়া গেটের সামনেই।

চিকিৎসকরা জানান, ওই যুবকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার বাঁচার সম্ভাবনাও ক্ষীণ। তবু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওডিশার বাসিন্দা কার্তিক মেহারকে গায়ে আগুন দেওয়ার আগে নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে দেখা যায়। তবে ওই যুবক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কোনো স্লোগান দেননি বলে দাবি পুলিশের।

সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এতে বলা হয়েছে- মুসলিম ছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ব্যাপক বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে ভারত। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অগ্নিগর্ভ হয়ে উঠে। পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী নয়াদিল্লিসহ গোটা ভারতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ