বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে পজিশনে পুলিশ, ইন্টারনেট বন্ধ বিকেএম ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত ১০৭ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাংলার প্রতিটি ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করুন: আল্লামা সাজ্জাদ নোমানী পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম! ‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

মেক্সিকোতে ভ্যান-ট্রাক সংঘর্ষে অগ্নিকাণ্ডে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকোতে ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির হ্যালিসকো রাজ্যের এক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটেছে।

বিবিসি’র এক খবরে বলা হয়, ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পর ভ্যানটিতে আগুন ধরে যায়।

বিবৃতিতে হ্যালিসকো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কের একপাশে গাছের গুড়ি ভর্তি দাঁড়ানো একটি ট্রাকের ওপর চলন্ত একটি নিশান ভ্যান এসে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়ার পর আগুন ধরে যায়।

আহত একজন পূর্ণবয়স্ক ও একটি বাচ্চা শিশুকে সঙ্কটজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত কয়েকজনের মৃতদেহ পুরোপুরি দগ্ধ হয়ে গেছে।

এদিকে এ ঘটনার পর মহাসড়কটির একপাশে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ