বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

এনআরসি’র প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে এনআরসির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী সদর উপজেলা। শুক্রবার আছরের পর জেলা জামে মসজিদের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী সদর শাখার সেক্রেটারী মাওলানা ইমরান নোমানী বলেন, এনআরসির নামে মুসলমানদের ভারত ছাড়া করার যে নীলনকশা মোদি নিয়েছে তা বিশ্বের লক্ষ কোটি মুসলমান ও মানবতাবাদী মানুষ রুখে দিবে।

সমাবেশে বক্তারা বলেন, ‌মোদি সরকার ক্ষমতায় আসার পর থে‌কে মুসলমান‌দের উপর যেভা‌বে জুলুম নির্যাতন চালা‌চ্ছে তা প‌রিস্কার রাষ্ট্রীয় নী‌তি ও মানবা‌ধিকার লঙ্ঘনের শা‌মিল। মোদী সরকারের বিরু‌দ্ধে মুসলমান‌দের পাশাাপা‌শি যেভা‌বে সাধারণ জনগণ ফুঁ‌সে উ‌ঠেছে তা বি‌জে‌পি সরকা‌রের প্র‌তি চরম অনাস্থা ও ক্ষো‌ভের ব‌হিঃপ্রকাশ।

বক্তারা আরও বলেন, ভার‌তের মুসলমান প্রচণ্ড ধ‌ৈর্যশীল। ত‌বে একথা ভু‌লে গে‌লে চল‌বে না, মুসলমান ধৈর্যশীল ত‌বে ভীরু নয়। মুসলমানগণ প্র‌তি‌রোধ গ‌ড়ে তুল‌লে মো‌দির মসনদ তছনছ হ‌য়ে যা‌বে।

সমাবেশে বক্তব্য দেন- হেফাজতে ইসলাম নোয়াখালী শাখার যুগ্ম মহাসচিব মাওলানা আলমগীর আল আমান, মুফতি বিএম আমির জিহাদি, মাওলানা ইবরাহিম খলিল, মাওলানা খালেদ মাহমুদসহ আরো অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ