বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বালাগঞ্জে বাড়ছে শীতের তীব্রতা, কাপড়ের দোকানে ভীড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক
বালাগঞ্জ (সিলেট) থেকে

সারাদেশে শৈত্যপ্রবাহের কারণে বালাগঞ্জের কমদামী কাপড়ের দোকানে বাড়ছে ক্রেতাদের ভীড়। গত কয়েকদিন ধরে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা।

বিকেল হতেই কুয়াশার চাদরে ছেয়ে যায় উপজেলার প্রায় সবজায়গা। দিনের বেশিভাগ সময় সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কমে যাওয়ায় রাত ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও হ্রাস পেয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

এদিকে কুয়াশায় আচ্ছন্ন ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শীত নিবারণের জন্য নিম্ন আয়ের ক্রেতাদের ভিড় জমেছে শুরু করেছে বালাগঞ্জ বাজারের বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানে। নিম্নবিত্ত নারী, পুরুষ ও তরুণ-তরুণীদের আকৃষ্ট করে তাদের মাঝে শীতের কাপড় বিক্রি করছেন এইসব ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বাজারে গড়ে ওঠা ভ্রাম্যমাণ মার্কেটে শীতের কাপড় কিনতে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার ক্রেতারা। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এখন গরম পোশাক কিনছেন সবাই। উচ্চ আয়ের লোকেরা বিভিন্ন নামি-দামি মার্কেট থেকে গরম কাপড় কিনতে পারলেও গরিব ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা বাজারের ভ্রাম্যমাণ মার্কেটে বিক্রি করা শীতের কাপড়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বালাগঞ্জ বাজারের ভ্রাম্যমাণ দোকানে নানা রঙের শীতবস্ত্র বিক্রি কছেন ব্যবসায়ীরা। একাধিক বিক্রেতা জানান, এই মার্কেটে খুব কম দামে ক্রেতাদের সামর্থ্য মতো বিভিন্ন রকমের শীতের কাপড় পাওয়া যায়।

প্রতিদিনই প্রায় শত শত নিম্নবিত্ত মানুষ শীতের কাপড় কিনতে বেছে নেই এই কম দামের দোকানগুলো। ক্রেতাদের চাহিদার কথা ভেবে ছোট-বড়দের জ্যাকেট, মাফলার, সোয়েটার, হাত মোজা, কোট, টুপি সবই মিলছে এসব দোকানে।

এখানকার বেশিভাগ ব্যবসায়ীরা শুধু শীতের মৌসুমে কাপড় কেনাবেচা করে থাকেন। বছরের অন্যান্য সময় এখানে দোকান না থাকলেও শীতকে কেন্দ্র করে এখানকার ব্যবসা জমজমাট হয়। এসময় বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন।

একাধিক ক্রেতা জানান, শীত থেকে বাঁচতে এসব মার্কেট থেকে পরিবারের সবার জন্য অনেক কম দামে ভালো শীতের পোশাক কিনতে পারছেন। যা দিয়ে আমরা পরিবারের সদস্যদের শীত নিবারণের ব্যবস্থা করতে পারি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ