মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

আ. লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবমবারের মতো তিনি সভাপতি নির্বাচিত হলেন। একই সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ২১ তম কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে এ দু’জন নির্বাচিত হন। দু’টি পদে একজন করে প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি।

দলের ২১ তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করে আবদুল মতিন খসরু। সমর্থন করেন পিযুষ ভট্টাচার্য। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করে জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আবদুর রহমান।

এর আগে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নেন।

১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগের জন্ম। ২১ সেপ্টেম্বর ১৯৫৫ সালের সম্মেলনে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। এই দলটির বয়স ৭০ বছর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ