শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

‘হিউম্যান মিল্ক ব্যাংক’ কে না বলুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানভীর সিরাজ

মায়ের বুকের দুধ সংরক্ষণে বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘হিউম্যান মিল্ক ব্যাংক’। ব্যাংকটি ১ ডিসেম্বর চালু হলেও আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় আছে। হিউম্যান মিল্ক ব্যাংকের উদ্যোগটি ঢাকা জেলার মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) নবজাতক পরিচর্যা কেন্দ্র (স্ক্যানো) এবং নবজাতক আইসিইউ (এনআইসিইউ)-এর নিজস্ব উদ্যোগ। বেসরকারি আর্থিক সহায়তায় ব্যাংকটি স্থাপন করা হয়েছে।

মুসলিম বিশ্বের কোনো দেশে কোথাও এ ধরনের মিল্কব্যাংক নেই। ওআইসি এর ইসলামি ধর্মীয় বিধান বিষয়ক বোর্ড ‘মাজমাউল ফিকহিল ইসলামী’ (International Islamic jurist of OIC) মিল্কব্যাংককে হারাম ঘোষণা করেছে।

এটি যদি বাংলাদেশে অনুমোদনসহ উদ্বোধন করা হয় তাহলে অবৈধ সন্তান বহুগুণ বেশি দেখা যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে।

আল্লাহ তা'আলা বলেন, 'তোমাদের জন্য নিষিদ্ধ (বিয়ের জন্য)… তোমাদের দুধ মাতা, দুধ বোন।'- সূরা নিসা ২৩

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রক্তের সম্পর্কের ভিত্তিতে যেসব স্বজনেরা (বিয়ের জন্য) হারাম তদ্রূপ দুধপানের সম্পর্কের ভিত্তিতেও তারা হারাম। (বুখারী, মুসলিম) আমি এখানেই মূলত জারজের কথা বেশিই বলছি।

তাদের উদ্দেশ্য যতই মানবসেবা আর শিশুসেবা হোক না কেনো, কিন্তু সুযোগসন্ধানী যুবক যুবতী অনায়াসে ব্যভিচারে লিপ্ত হবে বলে উদ্বেগ ও আশঙ্কা বাড়ছে। তাই আসুন! আমরা 'হিউম্যান মিল্ক ব্যাংক'-কে না বলি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ