মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সম্মেলনে আসছেন আল্লামা আযহার মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত ২৯ তম ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে  আসছেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান আল্লামা আরশাদ মাদানীর ছেলে আল্লামা সাইয়েদ আযহার মাদানী।

আগামীকাল সােমবার জোহরের নামাজের পর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামি মহা সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

কুমিল্লা বটগ্রাম মাদরাসার মুহতামিম, কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নূরুল হকের সভাপপতিত্বে সম্মেলনে উপস্থিত থাকবেন- কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সেক্রেটারি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, জামিয়া রহমানিয়ার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, ড. আ. ফ. ম খালিদ হুসাইন।

ঢাকার শাহ জাহানপুর রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম ও কুমিল্লা জেলার কওমি মাদরাসা সংগঠনের প্রচার সম্পাদক মুফতি সুলতান আহমদ জাফরী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ