মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

মরু প্যাসেঞ্জারে সমাজ চিত্র এঁকেছেন মাসউদুল কাদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমেদ রিয়াজ।।

গল্প লেখার কায়দাটা বেশ ভালোভাবেই রপ্ত করেছেন মাসউদুল কাদির। তার গল্পের বিষয়বস্তুও ব্যতিক্রম। হাসি-কান্না, আনন্দ-বেদনা, ঝুট-ঝামেলা থেকে শুরু করে প্রতিদিন নানা কিছুর মুখোমুখি হই আমরা। এই জীবনকে দেখা এবং এই দেখা থেকে গল্প তৈরি, কারিগর দক্ষ না হলে সম্ভব নয়।

মাসউদুল কাদিরের গল্পগুলো কথাসহিত্যে তার দক্ষতা অর্জনের কথাই বলে। জীবনের ছোট ছোট ঘটনাগুলোকে তিনি অতি উপাদেয়ভাবে পাঠকের সামনে হাজির করেছেন। বিশ্বাস- পাঠক এখান থেকে তাদের পছন্দমতো রসাস্বাদন করে নিতে পারবেন।

তার গল্পে বিষয় বৈচিত্র্যের অভাব নেই। অহেতুক বর্ণনার ঘনঘটা নেই। নির্ভেজাল গল্প ফেঁদেছেন তিনি। আধুনিক পাঠক নির্মেদ গল্পই পছন্দ করে। মাসউদুল কাদির নির্মেদ গল্প লিখেছেন। আধুনিক পাঠকের আধুনিক লেখক।

পাঠকের তৃপ্তিই লেখকের তৃপ্তি। পাঠক তৃপ্তি পেলে লেখক প্রশান্তি অনুভব করেন। তার পরিশ্রম সার্থক। তার গল্পগুলো তৃপ্তিদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি পাঠকের তৃপ্তি দেয়ার রহমত দান করুন।

এক নজরে বই 

প্রচ্ছদ: আবুল ফাতাহ
হস্তলিপিকার: কাজী যুবাইর মাহমুদ
প্রথম প্রকাশ: ডিসেম্বর ২০১৯
প্রকাশক: মাওলানা আনোয়ার হোসাইন, আনোয়ার লাইব্রেরী, ১১/১ ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা-১১০০।
মূল্য: ৩৪০ টাকা
বইটি পেতে মুঠোফোন: 019545958844
ঘরে বসে অর্ডার করতে ক্লিক করুন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ