বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি ‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ’ 

যুদ্ধজাহাজ তৈরি করবে বাংলাদেশ নৌবাহিনী: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে বাণিজ্যিকভাবে যুদ্ধজাহাজ নির্মাণ করতে পারবে এবং এভাবে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হবে।

রোববার চট্টগ্রামের নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৭/এ ব্যাচ ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৯/ব্র্যাভো ব্যাচের কমিশন লাভ উপলক্ষে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০১৯ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নৌবাহিনী আগামী দিনে যুদ্ধজাহাজের বাণিজ্যিক প্রস্তুতকারক হতে পারবে। ফলে দেশের প্রযুক্তিসমূহ আরো উন্নত হবে, যার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। এটি কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিশ্বে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে।

এ সময় শেখ হাসিনা বাংলাদেশ নৌবাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। সেই সাথে যথাযথ নেতৃত্ব ও ত্যাগের সাথে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বানও জানান সরকার প্রধান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ