বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ইমরান খানকে নিয়ে এরদোগানের অভিযোগ অস্বীকার করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ইমরান খান সৌদি আরবের চাপে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় কুয়ালালামপুর সামিট-২০১৯ এ অংশ নেননি’ এরদোগানের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব।

শনিবার (২১ ডিসেম্বর) সৌদি দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এরদোগানের অভিযোগকে অপপ্রচার আখ্যায়িত করে এর নিন্দা জানানো হয়। খবর জিয়ো নিউজের।

সৌদি দূতাবাসের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক এমন নয়, কোনো ধরণের হুমকি বা চাপ প্রয়োগ করতে হবে। পাকিস্তানের সঙ্গে আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভালো বোঝাপড়া রয়েছে।

গত শুক্রবার তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহকে সাক্ষাৎকারে এরদোগান বলেছেন, মালয়েশিয়া সামিটে অংশ নিলে পাকিস্তানকে দেয়া অর্থনৈতিক সমর্থন তুলে নেয়ার হুমকি দিয়েছে সৌদি আরব। সেই হুমকির কারণেই কুয়ালালামপুর সম্মেলন অংশ নেননি ইমরান খান।

ডেইলি সাবাহকে এরদোগান আরও বলেন, বর্তমানে ৪০ লাখ পাক নাগরিক সৌদিতে কাজ করছেন। রিয়াদ এরইমধ্যে ইসলামাবাদকে হুমকি দিয়ে বলেছে যে, পাকিস্তানিদের ফেরত পাঠানোর পরিবর্তে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেয়া হবে।

এছাড়াও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত সৌদি আরবের অর্থও ফিরিয়ে নেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন এরদোগান।

তিনি অভিযোগ করেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রতিটি সময় যেকোনো ইস্যুতে কে কাজ করবে আর কে করবে না। এই বিষয়ে তাদের নাক গলানো পুরনো ঘটনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ