মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

দিল্লিতে কাপড়ের গুদামে আগুনে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী নয়াদিল্লির একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত নয়জনের প্রাণহানি হয়েছে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, রবিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিরারি এলাকার এক কাপড়ের গুদামে আগুন লাগে। চারতলা বিশিষ্ট ভবনের একটি নিচতলায় ওই গুদামটি ছিল।

উদ্ধার কর্মীদের মতে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে কোনো যন্ত্রপাতিই ছিল না। এমনকি ভবনটিতে একটি মাত্র সিঁড়িই ছিল। আহতদের স্থানীয় সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এবং নিকটবর্তী অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে দিল্লিতে অপর একটি অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়। রাজধানীর উত্তরাঞ্চলীয় একটি লাগেজ তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডটি ঘটে। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে অধিকাংশই ছিল শ্রমিক। আগুন লাগার সময় তারা সেখানেই ঘুমিয়ে ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ