মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ভিপি নুরকে সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দিলেন তোফায়েল আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের অতিমাত্রায় রাজনীতিতে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য  তোফায়েল আহমেদ। তাকে আরও সতর্ক হয়ে কথা বলা উচিত বলেও পরামর্শ দেন সাবেক এ ডাকসু ভিপি।

গতকাল রোববার ডাকসুর কক্ষে ভিপি নুরসহ অন্যান্য ছাত্রদের ওপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীদের হামলা ঘটনার প্রেক্ষিতে নুরকে এ পরামর্শ দেন তোফায়েল আহমেদ।

আজ সোমবার সকালে প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, হানাহানি ছেড়ে সব ছাত্র সংগঠনকে ডাকসু নিয়ে কাজ করতে আমি আহবান জানাচ্ছি। যারা ডাকসুর ভিপি নির্বাচিত হন তাদের সতর্কতার সাথে চলা উচিত।

তিনি বলেন, ‘আজ দুর্ভাগ্য এ ধরনের ঘটনা ঘটে। আমি দুঃখিত, বিব্রত এবং লজ্জিত। আমার এ প্রসঙ্গে বলার কিছুই নেই।’

ছাত্র রাজনীতির বিষয়ে কোনো বক্তব্য দিতে গেলে বিব্রতবোধ করেন জানিয়ে ডাকসুর এই সাবেক ভিপি বলেন, আমাদের সময়ও মতের ভিন্নতা ছিল। ছাত্র ইউনিয়ন (মতিয়া), ছাত্র ইউনিয়ন (মেনন), জাতীয় ছাত্র ফেডারেশনের একটা অংশ- আমাদের তো আদর্শের ভিন্নতা ছিল। কিন্তু আমরা ১১ দফা কর্মসূচী প্রণয়ন করে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছিলাম।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ