বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সিরাজগঞ্জ সদর পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থানায় মামলা বা জিডি করতে গেলে হয়রানির শিকার হতে হয়। প্রায়ই এমন অভিযোগ করেন সাধারণ মানুষ। তবে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ এই দুর্নাম বন্ধ করতে ব্যতিক্রমী এক উদ্যোগ হাতে নিয়েছে।

সদর থানা ভবনের প্রবেশপথে ডিউটি অফিসারের রুমে ব্যতিক্রমী সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। এতে ওই থানার মূল প্রবেশদ্বারে লেখা রয়েছে, সিরাজগঞ্জ সদর থানায় মামলা ও জিডি করতে টাকা লাগে না।

আরও উল্লেখ করা হয়েছে, এখানে অসহায় গরীবদের বিনা টাকায় জিডি ও অভিযোগ লিখে দিয়ে সহায়তা করা হয়। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র খোলা হয়েছে মর্মে আরেকটি সাইনবোর্ড লাগানো হয়েছে।

থানার ওসি মোহাম্মাদ দাউদ বলেন, থানায় সেবাপ্রত্যাশীরা যাতে কোনো প্রকার হয়রানি ও প্রতারণার শিকার না হন, এজন্য পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর নির্দেশে এসব সাইনবোর্ড লাগানো হয়েছে।

ওসি আরও বলেন, মাদক, বাল্যবিয়ে, জুয়া এবং ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ উদ্যোগকে সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন। ইউএনবি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ